দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশাল বিভাগে হাম পরিস্থিতির অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুই শিশুর মৃত্যু হয়েছে।
মৃত দুই শিশুর একজন তূর্জ বল্লভ। ছয় মাস বয়সী তূর্জের বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলায়। অপর শিশু হুমায়েরা। চার মাস বয়সী হুমায়েয়ার বাড়ি বরগুনার বেতাগী উপজেলায়।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরে বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম নিয়ে চিকিৎসা নিয়েছে প্রায় ১৫ হাজার ৮১৫ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৪ হাজার ৯৫২ জন।
এদিকে, চলতি বছরে বিভাগের ছয় জেলায় বিভিন্ন হাসপাতালে হাম আক্রান্ত সন্দেহে ৪৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হাম আক্রান্ত হয়ে মারা গেছে ১৯ শিশু।
বিপুলসংখ্যক শিশু হামে আক্রান্ত হওয়া এবং মৃত্যুর ঘটনায় বিভাগজুড়ে উদ্বেগ বাড়ছে।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল মুনয়েম সাদ বলেন, হাম আক্রান্ত রোগীদের চিকিৎসায় কোনো ধরনের ঘাটতি না থাকে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে। প্রতিটি মৃত্যুই দুঃখজনক। হাম মোকাবিলায় টিকাদান কার্যক্রম চলমান রয়েছে। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে।
যে আই